×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নাম পরিবর্তন করবে মনোস্পুল পেপার

২০২৪ জুন ০৬ ১০:৪১:৪৩
নাম পরিবর্তন করবে মনোস্পুল পেপার

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেক্চারিং কোম্পানি লিমিটেড নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির নতুন নাম হবে-মনোস্পুল বাংলাদেশ পিএলসি। কোম্পানিটি তার মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের বিদ্যমান ৪২টি ধারা বাদ দিয়ে সেখানে নতুন ২৮টি ধারা প্রতিস্থাপন করবে।

কোম্পানির নাম ও মেমোরেন্ডাম পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ১৬ জুলাই হাইব্রিড পদ্ধতিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ জুলাই।

শেয়ারহোল্ডারদের সম্মতির পাশাপাশি হাইকোর্টের অনুমতি সাপেক্ষে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।

শেয়ারনিউজ, ০৬ জুন ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে