ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

প্রাইভেট কার চুরির মামলায় রিমান্ডে পুলিশের এসআই

২০২৪ জুন ০৬ ১০:০৭:৫২
প্রাইভেট কার চুরির মামলায় রিমান্ডে পুলিশের এসআই

নিজস্ব প্রতিবেদক : মাগুরায় একটি প্রাইভেটকার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদারীপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উৎপল কুমার দাসের (৩২) নামে মামলা হয়েছে।

বুধবার (০৫ জুন) দুপুরে তাকে মাগুরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বাদী মাগুরার শালিখা থানার আড়পাড়া এলাকার আমির হোসেনের ছেলে রিয়াজ হোসেন। তিনি প্রাইভেট কারটি গত বছরের ৭ অক্টোবর মাগুরা-যশোর সড়কের কেচুয়াডুবি সালেহা এলপিজি পাম্পে রেখে বাড়িতে যান।

কিন্তু পরদিন সকালে তিনি সেখানে প্রাইভেট কারটি না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে গত ১ জুন বাদী ঢাকায় অবস্থানকালে জানতে পারেন তার গাড়িটি যশোর কোতোয়ালি থানার লেবুতলার একটি গ্যারেজে আছে। তখন বাদী ঢাকা থেকে সেখানে তার লোকজনকে পাঠালে উৎপল গাড়িটি নিয়ে মাগুরার উদ্দেশে রওনা দেন। কিন্তু তিনি তাদের দেখে দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন।

এক পর্যায়ে বাদীর লোকজন বিকাল ৬টার দিকে শালিখার সীমাখালী বাজারে এসে গাড়িটি আটক করতে সক্ষম হয়। পাশাপাশি গাড়িসহ উৎপলকে শালিখা থানায় হস্তান্তর করে। এ ঘটনার পর উৎপল ও অজ্ঞাতদের নামে মামলা করা হয়।

শেয়ারনিউজ, ০৬ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে