লোকসভা নির্বাচনে বিজয়ী যেসব তারকারা
বিনোদন ডেস্ক : অভিনয়ের জগতের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ভারতের অনেক তারকা। বিনোদন জগতের একদল তারকা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন। হেমা মালিনী, অরুণ গোভিল, মনোজ তিওয়ারি, রবি কিষাণসহ অনেকেই জয় পেয়েছেন। প্রথমবারেই চমক দেখিয়েছেন কঙ্গনা রনৌত।
এ ছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে জিতেছেন শত্রুঘ্ন সিনহা, রচনা ব্যানার্জি, দেব, শতাব্দী রায়সহ অনেকে।
কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত রাজনীতিতে আসার আগে থেকেই বিজেপি সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। নরেন্দ্র মোদি বরাবরই প্রশংসিত ছিলেন এই নায়িকা।
জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। রাজনীতিতে নেমেই ছক্কা হাঁকালেন কঙ্গনা। কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিংহের বিপক্ষে ৭৪ হাজার ৭৫৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।
হেমা মালিনী
বলিউডের 'ড্রিম গার্ল' খ্যাত অভিনেত্রী হেমা মালিনী উত্তরপ্রদেশের মথুরা আসনে বিজেপির প্রার্থী হয়েছেন। তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
চলচ্চিত্রজগতের তারকাদের মধ্যে সবচেয়ে বাজিমাত করেছেন হেমা। কংগ্রেস নেতা মুকেশ ধনগরকে ২ লাখ ৯৩ হাজার ৪০৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন অভিনেত্রী।
শত্রুঘ্ন সিনহা
পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বিজেপির প্রার্থী সুরেন্দরজিৎ সিং আলুওয়ালিয়াকে ৫৯ হাজার ৫৬৪ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি।
অরুণ গোভিল
টিভি অভিনেতা অরুণ গোভিল উত্তরপ্রদেশের মিরাট আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‘রামায়ণ’ সিরিয়ালে প্রভু রামের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অরুণ গোভিল হারিয়েছেন সমাজবাদী পার্টির সুনিতা ভার্মাকে। ১০ হাজার ৫৮৫ ভোটের ব্যবধানে জিতেছেন অরুণ।
মনোজ তিওয়ারি
ভোজপুরি সিনেমার অভিনেতা মনোজ তিওয়ারি তৃতীয়বারের মতো জিতেছেন। তিনি উত্তর-পূর্ব দিল্লি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন। ১ লাখ ৩৮ হাজার ৭৭৮ ভোটের ব্যবধানে কংগ্রেস নেতা কানহাইয়া কুমারকে হারিয়েছেন মনোজ।
রবি কিষাণ
ভোজপুরি সিনেমার অভিনেতা রবি কিষাণ নতুনভাবে পরিচিতি পেয়েছেন ‘লাপাতা লেডিস’ সিনেমার কল্যাণে। উত্তর প্রদেশের গোরখপুর কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন রবি। সমাজবাদী দলের নেত্রী কাজল নিষাদকে তিনি হারিয়েছেন ১ লাখ ৩ হাজার ৫২৬ ভোটের ব্যবধানে।
দেব
তৃতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গের অভিনেতা ও প্রযোজক দেব। এবারও ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। ১ লাখ ৮২ হাজার ৮৬৮ ভোটের ব্যবধানে হিরণকে হারিয়েছেন দেব।
রচনা ব্যানার্জি
রাজনীতিতে নেমেই বাজিমাত করলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। তৃণমূলের প্রার্থী হয়ে তিনি দাঁড়িয়েছিলেন পশ্চিমবঙ্গের হুগলি কেন্দ্রে।
তাঁর বিপরীতে বিজেপির প্রার্থী ছিলেন আরেক অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। ৭৬ হাজার ৭৫৩ ভোটের ব্যবধানে জিতেছেন রচনা।
শতাব্দী রায়
নব্বইয়ের দশকের টালিউড অভিনেত্রী শতাব্দী রায় দাঁড়িয়েছিলেন বীরভূম কেন্দ্রে। তাঁর বিপরীতে ছিলেন বিজেপির দেবতনু ভট্টাচার্য।
১ লাখ ৯৭ হাজার ৬৫০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শতাব্দী। এ নিয়ে চতুর্থবার সাংসদ নির্বাচন হলেন তিনি।
এ ছাড়া যাদবপুর আসন থেকে জয়ী হয়েছেন তৃণমূলের সায়নী ঘোষ। মেদিনীপুর কেন্দ্রে জয়ী অভিনেত্রী জুন মালিয়া।
শেয়ারনিউজ, ০৫ জুন ২০২৪
পাঠকের মতামত:
- ব্যবস্থাপনায় অস্থিরতা, ইসলামী ব্যাংকের আমানতে বড় পতন
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- ভিসা হারানোর ঝুঁকি যেসব কারণে, জানাল ঢাকার দূতাবাস
- চুমু দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, এবার বিপাকে বাবা রুমি
- বাংলাদেশের সামনে বড় বিপদ
- গ্রাহকের ৫০ হাজার টাকা উধাও, পরে ফেরত দিলেন ব্যাংক ম্যানেজার
- তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বড় ইঙ্গিত সালাহউদ্দিন আহমেদের
- শেয়ারবাজারে বিনিয়োগের ফাঁদে ১১ কোটি টাকা, রিমান্ডে চারজন
- শেয়ারবাজারের যেসব খাতের শেয়ারে বেশি লেনদেন
- কক্সবাজারের হোটেলে অপ্রাপ্তবয়স্কদের থাকতে দিলে আইনি ব্যবস্থা
- ইউএনওর নাম কেন লিখলেন এসিল্যান্ড? সামনে এল ঘটনার বিবরণ
- বিয়ের দাবি, বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন
- বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির পর জিএসপি ফাইন্যান্সের নিয়োগে সম্মতি
- ছুটি শেষে বাসায় ফিরেই মাথায় হাত, ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার উধাও
- শেয়ার হস্তান্তর নিয়ে পূবালী ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- ছুটি নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের জন্য জরুরি তথ্য
- ‘অনেক বাচ্চাকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- ট্রাম্পের ভরসায় বড় ভুল করলেন সালমান
- তারেক রহমানের উদ্দেশে দানবাক্সে চিঠি
- সোশ্যাল বন্ডের পর এবার গ্রিন বন্ড, ব্র্যাক ব্যাংকের নতুন পদক্ষেপ
- সংবিধান সংস্কার নিয়ে যা বললেন আসিফ নজরুল
- বিকাশ-নগদে জমির খাজনা পরিশোধ, ধাপে ধাপে জেনে নিন নিয়ম
- সিঙ্গাপুরের এক ঘটনা, অস্ট্রেলিয়ার আরেক অভিজ্ঞতা: মাহবুব কবির মিলন
- সাজেকের সংঘর্ষের জেরে দুই জেলায় অবরোধ, জেনে নিন সর্বশেষ খবর
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- অবসরের পর স্মরণীয় হতে চান মেসি, জানালেন নিজের ইচ্ছা
- ২০২৭ সালে প্রাথমিক ও মাধ্যমিকে আসছে নতুন ৪ বই
- আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা নিয়ে যা বললেন স্ত্রী
- নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি রাখতে বলল যুক্তরাজ্য
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
- ২৫২ টাকার পাঞ্জাবি অফার নিয়ে মুখ খুললেন ব্যবসায়ী নবীন
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- টঙ্গীর ঘটনার দিনের বর্ণনা দিলেন ভুক্তভোগী শিশুর বাবা
- মগবাজারে আসিফ আকবরের গাড়িকে লক্ষ্য করে গুলি
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আগের নিয়মে ফিরল দোকানপাট, কমল কেনাকাটার সময়
- ইউরোপে ফের বদলে যাচ্ছে সময়ের হিসাব
- যুক্তরাষ্ট্রকে এবার ভয়ংকর হুমকি দিল ইরান
- উত্তরা ফাইন্যান্সের পর তছনছ লিজিং খাত: মাঠে নামল কেন্দ্রীয় ব্যাংক
- বীমার পাওনা পরিশোধে অনিয়ম, নতুন পলিসিতে নিষেধাজ্ঞা
- সরকারের ব্যর্থতা, দুই মন্ত্রীর পদত্যাগ চান নাহিদ
- ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগের নামে মাইকিং
- ব্রোকারেজ হাউসে আর লুটপাট নয়: বিএসইসির নতুন ‘মাস্টারপ্ল্যান’
- সপ্তাহজুড়ে শেয়ারবাজারে টানাপোড়েন, সূচক ও লেনদেনে কী বার্তা
- বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও, ‘পাতানো মামা’ গ্রেপ্তার
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ, লেনদেনে কতটা প্রভাব পড়বে?
- ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে নতুন ট্রেন, থামবে যে ১০ স্টেশনে
- রিসোর্টের পর এবার কক্সবাজার হোটেলে আগুন
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা













