ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু

২০২৪ জুন ০৫ ১৭:৪০:৫৯
২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক : ২০২৪-২৫ অর্থবছরের জন্য জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। এটি দ্বাদশ জাতীয় সংসদ এবং চলতি বছরের তৃতীয় অধিবেশন।

বুধবার (৫ জুন) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়।

অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার সংসদে আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে।

এটি আওয়ামী লীগের টানা চতুর্থবারের সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট উত্থাপন করবেন। জাতীয় সংসদে উত্থাপনের পর প্রস্তাবিত এ বাজেটের ওপর সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে।

এরপর আগামী ৩০ জুনের মধ্যে বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

শেয়ারনিউজ, ০৫ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে