ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

ট্রেনের ভাড়া বৃদ্ধিতে ভারত ভ্রমণের খরচ বাড়ছে

২০২৪ জুন ০৫ ১৬:৪৩:০২
ট্রেনের ভাড়া বৃদ্ধিতে ভারত ভ্রমণের খরচ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ে ঢাকা-কলকাতা ও ঢাকা-শিলিগুড়ি রুটে চলাচলকারী তিনটি আন্তর্জাতিক ট্রেনের ভাড়া আবারও বৃদ্ধি করছে। এটি এই রুটে ট্রেন ভাড়া বৃদ্ধির পঞ্চম দফা। নতুন ভাড়া আগামী ১৫ জুন থেকে কার্যকর হবে।

গত ২৫ মে বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (ইন্টারচেঞ্জ) মো. মিহরাবুর রশিদ খাঁনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রেলওয়ের ওই বিজ্ঞপ্তিতে ডলারের মূল্যবৃদ্ধির কারণে ট্রেনের টিকিটের মূল্য সমন্বয় করার কথা জানানো হয়েছে৷

বর্তমানে ঢাকা-কলকাতা রুটে চলাচল করা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিটের ভাড়া ৪ হাজার ৯০০ টাকা। ১৫ জুন থেকে এসি সিটের জন্য ৫ হাজার ১১০ টাকা ভাড়া গুনতে হবে যাত্রীদের৷ একই ভাবে ১৪০ টাকা বাড়িয়ে এসি চেয়ার আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৪০ টাকা।

ঢাকা-কলকাতা রুটে চলাচল করা বন্ধন এক্সপ্রেস ট্রেনের বর্তমান এসি সিটের ভাড়া ২ হাজার ৯৫০ টাকা। যা ১৫ জুন থেকে ৩ হাজার ৫৫ টাকায় উন্নীত হবে। ৭০ টাকা বাড়িয়ে এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৩৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা-শিলিগুড়ি রুটে চলাচল করা মিতালী এক্সপ্রেস ট্রেনে এসি বার্থ আসনের বর্তমান ভাড়া ৬ হাজার ৭২০ টাকা, যা বাড়িয়ে ৭ হাজার ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২৩০ টাকা বাড়িয়ে এসি সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫২০ টাকা। আর ১৫৫ টাকা বাড়িয়ে এসি চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৫ টাকা।

শেয়ারনিউজ, ০৫ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে