×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ব্যাংক এশিয়া বন্ডের কুপনের রেট ঘোষণা

২০২৪ জুন ০৪ ২১:২৬:২৯
ব্যাংক এশিয়া বন্ডের কুপনের রেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের অর্ধ বার্ষিক কুপন রেট ঘোষণা করা হয়েছে। ব্যাংকটি বন্ডধারীদেদের জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

ঘোষিত কুপন রেট ২০২৩ সালের ২৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্য পাবেন বন্ডের ইউনিটধারীরা।

আগামী ২৬ জুন এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ জুন অথবা তার পরবর্তী প্রথম কর্মদিবসে বন্ডধারীদের প্রাপ্য সুদের টাকা তাদের একাউন্টে প্রেরণ করবে ব্যাংক কর্তৃপক্ষ।

শেয়ারনিউজ, ০৪ জুন ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে