ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

পি কে হালদারের ২ সহযোগীর আত্মসমর্পণ

২০২৪ জুন ০৪ ১৩:০৮:১৪
পি কে হালদারের ২ সহযোগীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ১৫ মামলায় আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের সহযোগী ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাবেক পরিচালক বাসুদেব ব্যানার্জী ও তার স্ত্রী পাপিয়া ব্যানার্জী।

মঙ্গলবার (০৪ জুন) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।

দুদকের প্রসিকিউশন শাখার সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, ২০২১ সালে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে বেশকিছু মামলা করে দুদক।

এর মধ্যে গত ৯ মে উচ্চ আদালত থেকে ১৫টি মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন নেন বাসুদেব ব্যানার্জী এবং তার স্ত্রী পাপিয়া ব্যানার্জী। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাই কোর্ট বেঞ্চ তাদের আগাম জামিন দেন।

কিন্তু দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের এমন জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে দুদক। গত ১৩ মে আপিল বিভাগের চেম্বার আদালত আগাম জামিন আদেশ স্থগিত করেন।

এরপরে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ ২৩ মে দুদকের করা আবেদন নিষ্পত্তি করেন। তখন ৪ জুনের মধ্যে বাসুদেব ব্যানার্জী এবং তার স্ত্রী পাপিয়া ব্যানার্জীকে নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দেন আপিল বিভাগ।

শেয়ারনিউজ, ০৪ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে