ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

পেনশন প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ঢাবি শিক্ষক সমিতির কর্মবিরতি

২০২৪ জুন ০৪ ১১:৪২:৫০
পেনশন প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ঢাবি শিক্ষক সমিতির কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক : সরকার ঘোষিত সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

মঙ্গলবার (০৪ জুন) সকাল আটটা থেকে কর্মসূচি পালন শুরু হয়। এই কর্মসূচি চলবে দুপুর একটা পর্যন্ত।

এদিকে দাবি বাস্তবায়নে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এ লক্ষ্যে মঙ্গলবার দুপুর একটায় ঢাবির বটতলায় সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি।

সোমবার (০৩ জুন) ফেডারেশনের সভাপতি অধ্যাপক মো. আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেয়ারনিউজ, ০৪ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে