ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

না ফেরার দেশে সাবেক ছাত্রনেতা শফী আহমেদ

২০২৪ জুন ০৩ ২১:৩৪:৪৮
না ফেরার দেশে সাবেক ছাত্রনেতা শফী আহমেদ

নিজস্ব প্রতিবেদক : নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের সর্বদলীয় ছাত্র আন্দোলনের নেতা শফী আহমেদ মারা গেছেন।

আজ সোমবার (০৩ জুন) বিকেলে নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শফী আহমেদের স্ত্রী তাহেরা খন্দকার এই তথ্য নিশ্চিত করে জানান, আজ বিকেলে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছেন তিনি।

নব্বইয়ের ছাত্র আন্দোলনের সময় জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন শফী আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। তিনি হাজী মুহম্মদ মূহসীন হলের আবাসিক ছাত্র ছিলেন।

ছাত্র রাজনীতিশেষে শফি আহমেদ আওয়ামী লীগে যোগ দেন। তিনি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহ–সম্পাদক ছিলেন। পরে দলটির মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সদস্য হন।

এর আগে ২০০৭ সালের বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোনা–৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন শফী আহমেদ।

এরপর গত চারটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন পাননি।

সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন শফী আহমেদ। তবে মনোনয়ন ফরম বাতিল হয়ে যায়।

শেয়ারনিউজ, ০৩ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে