×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ফার্মা এইডসের ইজিএম করার সিদ্ধান্ত

২০২৪ জুন ০৩ ১১:২০:২৯
ফার্মা এইডসের ইজিএম করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডস লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০৩ ডেসিমেল জমি কেনার সিদ্ধান্ত জানিয়েছে। এর জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের অনুমতি নিয়ে ইজিএম করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আগামী ২৪ জুন, ২০২৪ তারিখ সকাল সাড়ে ১১টায় এই কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ জুন, ২০২৪।

শেয়ারনিউজ, ০৩ জুন ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে