×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বেক্সিমকো সুকুকের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ জুন ০৩ ১১:০৮:৫৫
বেক্সিমকো সুকুকের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রিন সুকুক আল ইসতিসনা তৃতীয় বর্ষের প্রথম অর্ধবার্ষিকে বিনিয়োগকারীদের প্রাপ্য ডিভিডেন্ড (রিটার্ন) ঘোষণা করেছে। আলোচ্য সময়ের জন্য বন্ডটি বিনিয়োগকারীদের জন্য ৪.৫৫ শতাংশ হারে রিটার্ন তথা মুনাফা ঘোষণা করেছে।

রোববার (০২ জুন) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় তৃতীয় বছরের প্রথম অর্ধবার্ষিকের রিটার্ন অনুমোদন করা হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

মুনাফা পাওয়ার যোগ্যতা নির্ধারণে বন্ডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ জুন।

তৃতীয় বছরের প্রথম অর্ধবার্ষিকের মেয়াদকাল ২৩ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে ২২ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত।

শেয়ারনিউজ, ০৩ জুন ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে