ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

দেশে সবকিছু নকল হচ্ছে, যা বিশ্ব জেনে যাচ্ছে : ভোক্তার ডিজি

২০২৪ জুন ০২ ২১:৪৮:২৬
দেশে সবকিছু নকল হচ্ছে, যা বিশ্ব জেনে যাচ্ছে : ভোক্তার ডিজি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান বলেছেন, দেশে সব ধরনের পণ্যই নকল হচ্ছে, যা বিশ্ব জেনে যাচ্ছে।

আজ রোববার (২ জুন) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ভোক্তা অধিকার আইন ও সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ভোক্তার ডিজি বলেন, এমন কোনো পণ্য নেই যা বাংলাদেশে নকল হচ্ছে না। কসমেটিকস থেকে শুরু করে শিশুখাদ্য, সব কিছু নকল হচ্ছে। দেশের ভেতরেই হচ্ছে।

সফিকুজ্জামান বলেন, আমাদের নকল পণ্য সম্পর্কে তথ্য সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। বিশ্ববাসীর কাছে বার্তা যাচ্ছে বাংলাদেশে ভেজাল পণ্য তৈরি হয়। এই ভেজালের কারণে আমাদের সকল অর্জন ম্লান হয়ে যাচ্ছে। এসব ভেজালের বিষয়ে তথ্য দিলে আমরা ব্যবস্থা নেব।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, ক্যাবের কেন্দ্রীয় সহসভাপতি জামিল চৌধুরী প্রমুখ।

এর আগে সুনামগঞ্জের বিভিন্ন স্টকহোল্ডারদের অংশগ্রহণে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এই সময় ভোক্তা ও ব্যবসায়ীদের কথা শোনেন ভোক্তার ডিজি।

শেয়ারনিউজ, ০২ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে