যশোর-ঢাকা রুটে পাঁচ ট্রেনসহ ছয় দফা দাবিতে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক : পদ্মাসেতু হয়ে রাজধানীর ঢাকা রুটে চারটি ট্রেনসহ মোট পাঁচটি ট্রেনের দাবিতে বিক্ষোভ করছে যশোরের বাসিন্দারা। এরই অংশ হিসেবে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ জুন) বেলা ১১টায় দাবি আদায়ের লক্ষে যশোর রেলওয়ে জংশনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ শেষে দাবি আদায়ের লক্ষে স্টেশন মাস্টার ও যশোর জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির এ কর্মসূচিতে পাঁচ শতাধিক নারী পুরুষ অংশ নেন।
সমাবেশে নেতারা বলেন, স্বপ্নের পদ্মাসেতু রেলপ্রকল্পে যশোরবাসীর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এতদিন যশোর থেকে তিনটি ট্রেন চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ঢাকায় যাতায়াত করতো। কিন্তু পদ্মাসেতু রেলপ্রকল্পের মাধ্যমে যশোরের জন্য মাত্র একটি ট্রেন রাখা হয়েছে।
খুলনা-ঢাকার ট্রেন যশোরের সীমান্তবর্তী পদ্মবিলা জংশন হয়ে ঢাকায় যাবে। পদ্মবিলায় গিয়ে যশোরবাসীর পক্ষে এই ট্রেনে যাতায়াত বাস্তবতা বিবর্জিত। পাশাপাশি কোটচাঁদপুর সাফদালপুর এবং মোবারকগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার কোনো ট্রেনই থাকছে না।
এই সমস্যাগুলো চিহ্নিত করে রেল যোগাযোগ উন্নয়নের স্বার্থে ছয় দফা দাবি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।
এসময় তারা আরো বলেন, যশোর-ঢাকা ট্রেনের এই ন্যায়সঙ্গত দাবি অবিলম্বে বাস্তবায়িত না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। প্রয়োজনে কাফনের কাপড় পরে রেললাইনে আত্মাহুতি দেবেন।
দাবিগুলো হলো, বেনাপোল থেকে ঢাকায় দুটি ট্রেন, দর্শনা থেকে যশোর হয়ে ঢাকার দুটি ট্রেন ও খুলনা থেকে যশোর-ঈশ্বরদী-যমুনা সেতু হয়ে অন্তত একটি ট্রেন বহাল রাখতে হবে। ঢাকায় অফিস করার মতো সময়ে যশোর জংশন থেকে ট্রেন দিতে হবে।
এ ছাড়া আন্তঃনগর ট্রেনে সুলভ বগি এবং ফুল, মাছ ও সবজিবাহী বগি (ভেন্ডার) যোগ করতে হবে। ট্রেনের ভাড়া সহনীয় পর্যায়ে নামাতে হবে। নিবন্ধনের বাইরেও টিকিট প্রাপ্তি নিশ্চিত করতে হবে এবং সিনিয়র সিটিজেনদের টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার থাকবে। জরুরি ভিত্তিতে দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডাবল লাইন স্থাপন করতে হবে।
সংগ্রাম কমিটির আহ্বায়ক কওসার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিনের সমাবেশে বক্তব্য দেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুণ অর রশিদ, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন সিম্বা, সংগ্রাম কমিটির নেতা আমিনুর রহমান হিরু, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, জিল্লুর রহমান ভিটু, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন, তসলিমুর রহমান, ইলাহদাদ খান, আমিনুল ইসলাম শাহীন, শহিদুল ইসলাম লাল্টু, বিথীকা সরকার, শরিফুজ্জামান আগা খান প্রমুখ।
সমাবেশে দাবি উপস্থাপন করেন কমিটির যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মিলন।
র্যালি শেষে যশোর রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হাসান ও যশোরের জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদারের মাধ্যমে রেলপথ মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। উভয়েই স্মারকলিপি গ্রহণ করেন এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
শেয়ারনিউজ, ০২ জুন ২০২৪
পাঠকের মতামত:
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত













