×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সূচকের পতন ঘটিয়েছে ৮ কোম্পানির শেয়ার

২০২৪ জুন ০২ ১৫:৫৭:২১
সূচকের পতন ঘটিয়েছে ৮ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (০২ জুন) দেশের শেয়ারবাজারে ফের সূচক ও লেনদেনে পতন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে সোয়া ১৮ পয়েন্ট। সূচকের এমন পতনের নেপথ্যে ছিল ১০ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

সূচক পতনের নেপথ্যে থাকা কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, বিকন ফার্মা, খান ব্রাদার্স, কোহিনুর কেমিক্যালস, ওরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, ট্রাস্ট ব্রাংক এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানিগুলোর শেয়ার দর আজ কমার কারণে ডিএসইর সূচক কমেছে সাড়ে ১৬ পয়েন্ট।

এদিন ডিএসইর সূচক পতনের নেপথ্যে শীর্ষ কোম্পানি ছিল স্কয়ার ফার্মা। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ২ টাকা ৫০ পয়সা। যে কারণে সূচকের পতন হয়েছে ৬.৬০ পয়েন্ট।

আজ ডিএসইর সূচক পতনের নেপথ্যে দ্বিতীয় কোম্পানি ছিল বিকন ফার্মা। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪ টাকা ২০ পয়সা। যে কারণে সূচকের পতন হয়েছে ২.৬৯ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর সূচকের পতন ঘটিয়েছে খান ব্রাদার্স ১.৫৫ পয়েন্ট, কোহিনুর কেমিক্যালস ১.৫২ পয়েন্ট, ওরিয়ন ফার্মা ১.২৫ পয়েন্ট, আইএফআইসি ব্যাংক ১.০৮ পয়েন্ট, ট্রাস্ট ব্রাংক ১.০২ পয়েন্ট এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড প্রায় ১ পয়েন্ট।

শেয়ারনিউজ, ০২ জুন ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে