ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

দোষী হলে বেনজীরকে দেশে ফিরতেই হবে : কাদের

২০২৪ জুন ০২ ১৪:০৭:৫৩
দোষী হলে বেনজীরকে দেশে ফিরতেই হবে : কাদের

নিজস্ব প্রতিবেদক : বিদেশে থাকলেও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিচার চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সাবেক আইজিপি বেনজীর দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে। এক্ষেত্রে সরকার কোনো ছাড় দেবে না।

আজ রোববার (০২ জুন) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আগেরদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বেনজীর সম্পর্কে এক মন্তব্য করেন। এর জবাবে কাদের বলেন, ‘সরকার দুর্নীতিবাজদের ছাড় দেয় না। সরকার সব সময় দুর্নীতির বিপক্ষে।’

সাংবাদিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘বেনজীর আহমেদ যে এত অন্যায় করল তখন গণমাধ্যম কী করতেছিল। সাংবাদিকরা একটা সংবাদও প্রচার করল না কেন?

শেয়ারনিউজ, ০২ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে