ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

শাহজালালে অবতরণের সময় বিমানে আগুন

২০২৪ জুন ০২ ১৩:১৬:৪৮
শাহজালালে অবতরণের সময় বিমানে আগুন

নিজস্ব প্রতিবেদক :ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি বিমানে আগুন লেগেছে।

আজ রোববার (০২ জুন) সকাল ১১টায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আসা ফ্লাইট এবিসি-০০১ নামে বিমানটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফায়ার লিডার মো. আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা ফ্লাইট এবিসি-০০১ নামে একটি বিমান সকাল ১১টার দিকে ঢাকায় অবতরণের সময় আগুন লেগে যায়।

তিনি বলেন, তবে আগুন লাগার কিছু সময়ের মধ্যেই আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে বলা যাচ্ছে না।

বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।

শেয়ারনিউজ, ০২ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে