×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১ কোটি ৮ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন

২০২৪ জুন ০২ ১১:৪৬:২১
১ কোটি ৮ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক পিএলসির দুই উদ্যোক্তার ১ কোটি ৮ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির উদ্যোক্তা ফারসতাহ আলী মারা যাওয়ায় তার স্ত্রী ড. শাহানার বেগমের বিও হিসাবে ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাহিরে ৩ লাখ ৫৫ হাজার শেয়ার হস্তান্তর করা হয়েছে। ড. শাহানার বেগম ব্যাংকটির সাধারণ বিনিয়োগকারী।

ব্যাংকটির আরেক উদ্যোক্তা পরিচালক রফিকুল ইসলাম মির্জা আরজু তার ভাই আকতারুল ইসলামকে (ব্যাংকের প্লেসমেন্ট শেয়ারহোল্ডার) ১ কোটি ৪ লাখ ৩৩ হাজার ১৬৯টি শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করেছেন।

এর আগে, বুধবার (২৯ মে) উভয় উদ্যোক্তা তাদের শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন।

শেয়ারনিউজ, ০২ জুন ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে