ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

উপ-খাদ্য পরিদর্শকের ঘুষ বাণিজ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

২০২৪ জুন ০১ ২৩:১৯:৩২
উপ-খাদ্য পরিদর্শকের ঘুষ বাণিজ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

নিজস্ব প্রতিবেদক : খাদ্যবান্ধব কর্মসূচির চাল বরাদ্দে ডিও ছাড় দিতে ডিলারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে পটুয়াখালীর বাউফল উপজেলার উপ-খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে। ঘুষের কারণে চাল তুলতে হিমশিম খাচ্ছেন ডিলাররা। কিন্তু প্রকাশ্যে কেউ কথা না বললেও পরিদর্শকের ঘুষ বাণিজ্যের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতি ইউপিতে ২/৩ জন করে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের জন্য ৩৯ জন ডিলার নিয়োগ করে কর্তৃপক্ষ।

ওই ডিলাররা জনপ্রতি ৩০ কেজি করে চাল বছরে ৫ কিস্তিতে ১৯ হাজার ৮১ জন উপকারভোগীর কাছে ন্যায্যমূল্যে বিক্রি করে। কিন্তু ডিলারদের চালের ডিও নিতে দিতে হয় ঘুষ। এতে বিপাকে পড়েছে ডিলাররা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ডিলার জানান, খাদ্য বান্ধব কর্মসূচী ডিও নিতে ১ হাজার টাকা ঘুষ দিতে হয়। অন্য অফিসে আরও ১ হাজার টাকা দাবি করছে। ডিলারী নিয়ে আমরা বিপাকে আছি। কত টাকা ব্যবসা হবে? এভাবে হয়রানি বন্ধ ও প্রতিকার চান ডিলাররা।

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, সরকারি অফিসে দুই এক পয়সা না দিলে অফিস চলে? এটা তো সিস্টেম, সব জায়গায় এমন চলে।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না। ঐ পরিদর্শককে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে।

এ প্রসঙ্গে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনোয়ার হোসেন বলেন, কেউ ঘুষের অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারনিউজ, ০১ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে