বেনজীরের বেনামি সম্পদের খোঁজে এবার এনবিআর
নিজস্ব প্রতিবেদক : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বেনামি সম্পদের খোঁজে এবার নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বেনজীরের চলতি এবং গত চার করবর্ষের আয়কর রিটার্নে দেওয়া তথ্য যাচাই করছে প্রতিষ্ঠানটি।
এনবিআর-এর টাস্কফোর্স খতিয়ে দেখছে বেনজীরের সম্পদ বৃদ্ধির পরিমাণ। স্থাবর-অস্থাবর সম্পদ এবং আয়-ব্যয়ের সঙ্গে সমন্বয় আছে কি না তা বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তার স্ত্রী ও সন্তানদের আয়, ব্যয় ও সম্পদের প্রকৃত পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে।
গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে বেনজীরের অবৈধ সম্পদ অর্জন নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। গণমাধ্যমের এসব তথ্য আমলে নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), ভ্যাট অডিট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং এনবিআরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স তদন্ত শুরু করেছে।
সূত্র জানায়, বেনজীর আহমেদের দেশে-বিদেশে বিভিন্ন ব্যক্তির সঙ্গে গোপন বৈধ-অবৈধ ব্যবসা রয়েছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করেছে টাস্কফোর্স। এসব ব্যবসা থেকে অর্জিত অর্থও খতিয়ে দেখা হচ্ছে।
টাস্কফোর্স তদন্ত করে দেখছে, ব্যাংকিং চ্যানেলের বাইরে গিয়ে বেনজীর লেনদেন করেছেন কি না, বা করে থাকলে লেনদেনের পরিমাণ কত, তার প্রকৃত আয়, ব্যয় ও স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ, অর্থপাচার করা হয়েছে কি না, অর্থ পাচার করা হলে তা কোন দেশে, পাচারকৃত অর্থের পরিমাণ এবং রাজস্ব ফাঁকির পরিমাণ। ভুয়া কাগজপত্র দেখিয়ে নিজে আড়ালে থেকে অন্য কারও নামে আমদানি-রপ্তানি সংক্রান্ত ব্যবসা বেনজীর পরিচালনা করেছেন কি না তাও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এসব ব্যবসা থেকে অবৈধভাবে প্রণোদনা নেওয়া এবং পাচারকৃত অর্থ দিয়ে বিদেশে সম্পদ কেনার বিষয়টিও খতিয়ে দেখছে টাস্কফোর্স কমিটি।
এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে বেনজীরের যেসব সম্পদের তথ্য প্রকাশ পেয়েছে বা পাচ্ছে তা আমলে নিয়ে এনবিআর বেনজীরের কর ফাইলের সঙ্গে মিলিয়ে দেখছে। এ ছাড়া নিজেকে আড়ালে রেখে অনেকের সঙ্গে ব্যবসা করার তথ্যও পাওয়া গিয়েছে। এসবের সত্যতা যাচাই করতে কাজ শুরু করেছেন এনবিআরের কর্মকর্তারা। এসব ব্যবসা থেকে আয় করা অর্থ কোথায় গচ্ছিত রাখা হয়েছে বা অর্থ পাচার করা হয়েছে কি না তাও তদন্ত করা হচ্ছে।’
এনবিআর সূত্র জানায়, এনবিআরের তদন্তে আলোচিত আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয়ের সঙ্গে যৌথভাবে সোনা পাচারে বেনজীরের জড়িত থাকার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরও আগে আরাভের সঙ্গে বেনজীরের ব্যবসার বিষয়টি আলোচনায় আসে। সে সময়ে বেনজীর নিজের ফেসবুকে আরাভের সঙ্গে কোনো যোগাযোগ নেই বলে দাবি করেছিলেন।
এনবিআরের টাস্কফোর্স থেকে বেনজীরের ব্যাংক হিসাবের খোঁজ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এনবিআর থেকে চিঠি পাঠানোর কথা আছে। এনবিআর থেকে পাঠানো চিঠি বৃহস্পতিবার (৩০ মে) প্রস্তুত করা হয়েছে।
চিঠিতে বেনজীর আহমেদের একক বা যৌথ নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এফডিআর, যেকোনো মেয়াদি আমানতের হিসাব, যেকোনো ধরনের বা মেয়াদের সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, ভল্ট, সঞ্চয় পত্র বা যেকোনো সেভিংস ইন্সট্রুমেন্ট হিসাব সংক্রান্ত তথ্য চাওয়া হবে। বর্তমানে বন্ধ আছে বা চলমান সব হিসাবের তথ্যই চাওয়া হবে।
শেয়ারনিউজ, ৩১ মে ২০২৪
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













