×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আজ ছয় ব্যাংকের এজিএম

২০২৪ মে ৩০ ১২:০৪:৫৬
আজ ছয় ব্যাংকের এজিএম

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বৃহস্পতিবার (৩০ মে) অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকগুলো হলো- প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং সিটি ব্যাংক পিএলসি।

এর মধ্যে, প্রাইম ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

উত্তরা ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ ক্যাশ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ডসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ব্র্যাক ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ডসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

শাহজালাল ইসলামী ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

মার্কেন্টাইল ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সিটি ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ডসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এজিএমে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত ডিভিডেন্ড অনুমোদন ও শেয়ারহোল্ডারদের কাছ থেকে সম্মতি নিবে।

শেয়ারনিউজ, ৩০ মে ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে