×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ মে ২৮ ১৫:১২:০৩
মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৮ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ২৬৫টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ২.৯৯ শতাংশ।

আর ২০ টাকা ৭০ পয়সা বা ২.৯৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে কহিনুর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আরামিট লিমিটেডের ২.৯৮ শতাংশ, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২.৯৮ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ২.৯৮ শতাংশ, বিকন ফার্মার ২.৯৮ শতাংশ, সোনালী পেপারের ২.৯৭ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ২.৯৭ শতাংশ এবং খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের ২.৯৭ শতাংশ দর কমেছে।

শেয়ারনিউজ, ২৮ মে ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে