ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

কোরবানির ঈদে ছুটি যতদিন মিলবে

২০২৪ মে ২৮ ১৪:২৯:৫৫
কোরবানির ঈদে ছুটি যতদিন মিলবে

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৭ জুনকে সামনে রেখে দেশে পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে রেল মন্ত্রণালয়।

এবার ঈদুল আজহার সম্ভাব্য ছুটি হবে ১৬-১৮ জুন। এর আগে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার। সব মিলিয়ে এবারের ঈদে সরকারি চাকরিজীবীদের ছুটি হবে কমপক্ষে পাঁচ দিনের।

উল্লেখ্য, গত বছরের ঈদুল আজহাতেও ৫ দিনের ছুটি পেয়েছিলেন কর্মজীবীরা।

চাঁদ দেখা স্বাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদ্‌যাপন করা হবে তা নির্ধারণ করা হয়।

আরবি চান্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্‌যাপন করে মুসলিম সম্প্রদায়ের মানুষজন।

শেয়ারনিউজ, ২৮ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে