ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যেদিন

২০২৪ মে ২৮ ১৩:৫৮:৪৭
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যেদিন

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৭ জুনকে ঈদের দিন ধরে ২ জুন (রোববার) থেকে পবিত্র ঈদুল আজহার আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করা হবে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানিয়েছেন, এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, আন্তঃমন্ত্রণালয় সভায় ঈদের আগে ৫ দিন ট্রেনযাত্রা ধরা হয়েছে। যদিও গত ঈদে ছুটি বেশি থাকায় ৭ দিন ধরা হয়েছিল। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন।

এবার ঈদুল আজহায় ১৬-১৮ জুন সরকারি ছুটি। এর আগে, ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার। ১৩ জুন বৃহস্পতিবার অফিস করেই বাড়ির পথে ছুটবে মানুষ। সব মিলিয়ে এবারের ঈদে ছুটি হবে কমপক্ষে পাঁচ দিনের।

বৈঠক সূত্রে জানা গেছে, ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে আগামী ২ জুন থেকে ঈদযাত্রায় ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের অগ্রিম আসন বিক্রি শুরু করার প্রস্তাব দেয়া হয়েছে। তবে তা এখনো চূড়ান্ত হয়নি। একদিন আগে পরেও হতে পারে।

শেয়ারনিউজ, ২৮ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে