×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ মে ২৭ ১৪:৪২:৫৯
সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৭ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ৮৪টির দর কমেছে। আজ সর্বোচ্চ দর কমেছে ইউনিলিভার কনজিউমার কেয়ারের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬৪ টাকা ১০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর কমেছে ৫ টাকা ৫০ পয়সা বা ২.৯৮ শতাংশ।

আর ৩০ পয়সা বা ২.৯৭ শতাংশ দর পতন পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইসিবি সোনালী মিউচ্যুয়াল ফান্ড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নর্দার্ন জুটের ২.৯৭ শতাংশ, ইস্টার্ন কেবলসের ২.৯৩ শতাংশ, ই-জেনারেশনের ২.৯২ শতাংশ, মিথুন নিটিংয়ের ২.৯১ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ২.৯১ শতাংশ, উত্তরা ফিন্যান্সের ২.৯১ শতাংশ এবং অ্যারামিট লিমিটেডের ২.৯০ শতাংশ দর কমেছে।

শেয়ারনিউজ, ২৭ মে ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে