ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

ঘূর্ণিঝড় ‘রিমাল’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত

২০২৪ মে ২৭ ১১:৫৪:২৪
ঘূর্ণিঝড় ‘রিমাল’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত

নিজস্ব প্রতিবেদক : শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রিমাল’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। চারটি সমুদ্রবন্দরকে আগের দুর্যোগ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আগামীকাল (২৮ মে) সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি -১৯ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কয়রা, খুলনায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টি ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।

শেয়ারনিউজ, ২৭ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে