ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

মেট্রোরেল চলাচল শুরু

২০২৪ মে ২৭ ১০:৩২:৫৩
মেট্রোরেল চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৭ মে) সকাল ৭টার কিছুটা পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে জানানো হয় সাময়িক বিলম্ব হবে। পরে ৮টা ৫৪ মিনিটে চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ।

তিনি বলেন, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। শেওড়াপাড়া থেকে বিজয় সরণি অংশে এই সমস্যা দেখা দেয়। যার ফলে এই সময়টাকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়।

এর আগে, মেট্রোরেলে এক কর্মকর্তা জানিয়েছিল, এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হবে। বৈদ্যুতিক সংযোগ, সিগনালিংসহ নানা সমস্যা হতে পারে।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি পড়ছে। প্রবল এ ঘূর্ণিঝড় প্রতি ঘণ্টায় ১৫ থেকে ১৮ কিলোমিটার বেগে উপকূল অতিক্রম করছে।

রাতভর উপকূল ও এর আশপাশে তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রেমাল এখন শক্তি হারাতে শুরু করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে রেমালের প্রভাবে রাজধানীতে মধ্যরাত থেকে বৃষ্টিসহ দমকা বাতাসও বইছে।

শেয়ারনিউজ, ২৭ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে