পরিবারসহ আইজিপি বেনজীরের আরো ১১৯ স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক : পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজীর ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে বিভিন্ন সম্পত্তির নথি, ফ্ল্যাট ও কোম্পানির আংশিক শেয়ার জব্দ করার নির্দেশ দেন আদালত।
রোববার (২৬ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
এর আগে, গত ২৩ মে বেনজির আহমেদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয় এবং গোপালগঞ্জ ও কক্সবাজারে তার ৮৩টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এরপর আরো সম্পদের খোঁজ পাওয়ায় তা ক্রোকের আবেদন করে দুদক। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।
সম্প্রতি দৈনিক কালের কণ্ঠে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি।
জাতীয় ওই দৈনিকে ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়।
বেনজীরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের সাহাপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র।
এছাড়াও তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। পাঁচটি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি হতে পারে।
প্রতিবেদনে আরো দাবি করা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজীর আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে। দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচতারা হোটেল লা মেরিডিয়ানের রয়েছে দুই লাখ শেয়ার।
এছাড়া পূর্বাচলে রয়েছে ৪০ কাঠার সুবিশাল জায়গাজুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে ৪৫ কোটি টাকা। একই এলাকায় আছে ২২ কোটি টাকা মূল্যের আরও ১০ বিঘা জমি।
শেয়ারনিউজ, ২৬ মে ২০২৪
পাঠকের মতামত:
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৯ কোম্পানি
- ডিএসইতে তিন ব্রোকারেজের ছয় অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ, আউটলুক ‘স্টেবল’
- পরিবেশবান্ধব অর্থায়নে পূবালী ব্যাংকের বড় উদ্যোগ
- লাফার্জহোলসিমের চুড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা
- ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শেষ শেয়ারবাজারে
- যুক্তরাষ্ট্রের সূত্রেই জানা গেল ইরানের জন্য বড় সুখবর
- স্পিকার-ডেপুটি না থাকলে সংসদ চালাতে পারবেন যে ৫ জন
- খেজুর বিতরণ: এমপি মাসুদ সাঈদীর বিস্তারিত তথ্য
- সংসদে জামায়াতের আমিরের শক্ত বার্তা
- ঈদে সীমিত ব্যাংকিং! ১৮ ও ১৯ মার্চ চেক ক্লিয়ারিংয়ের নতুন নিয়ম
- খামেনির মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব
- সংসদে প্রথম দিনই নজর কেড়েছে ড. ইউনূস থেকে জুবায়দা-জাইমা
- ১২ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস
- সংসদ ভবনের সামনে এনসিপির বিক্ষোভ – দেখে নিন বিস্তারিত
- একই দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত
- যেসব কারণে ইতিকাফ ভেঙে যাবে
- গ্রীন বন্ড ইস্যু করবে পূবালি ব্যাংক
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- সংসদের প্রথম অধিবেশনে রয়েছে যেসব কর্মসূচি
- হঠাৎ হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস
- ইতিহাসে প্রথমবার: ইতিকাফ হচ্ছে না আল-আকসায়
- নতুন পরিপত্রে ১৭টি জাতীয় দিবস, ১৫ আগস্টের শোক দিবস বাতিল
- নিজস্ব ওএমএস চালুর অনুমতি পেল ডিএসইর আরও ১১ ব্রোকারেজ
- ৫ লাখ টাকার চাঁদা দাবি! খামারবাড়িতে ছাত্রদল নেতার সঙ্গে উত্তেজনা
- মাত্র কয়েক সেকেন্ডের জন্য বেঁচে গেলেন সাবেক মন্ত্রী
- শেষ মুহূর্তের তালিকায় ডেপুটি স্পিকার পদে আলোচনায় দুই নেতা
- ইসরায়েলের বিরুদ্ধে একজোট ৮ মুসলিম দেশ
- গোপনীয়তার মাঝে ফাঁস হলো স্পিকারের নাম
- এক ঘোষণাতেই বদলে গেল বাজার
- যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা, যুদ্ধ থামাতে ইরানের ৩ শর্ত
- জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে বিএনপি
- টাঙ্গাইলে বরাদ্দকৃত খেজুরের কার্টন সংখ্যায় বিভ্রাট
- বিশেষ ছাড়ের জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ বাংলাদেশ
- স্ত্রীকে ‘শিক্ষা দিতে’ অন্যের স্ত্রী নিয়ে পালালেন যুবক
- ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার
- বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বাংলাদেশ ব্যাংকের নতুন গতি
- এমপি হান্নান মাসউদ সরাসরি জানালেন খেজুর বরাদ্দের পরিমাণ
- সাড়ে ১৩ হাজার নারী বিনিয়োগকারীর শেয়ারবাজারকে বিদায়
- ডেপুটি স্পিকার ইস্যুতে জামায়াতের কড়া অবস্থান
- দীর্ঘদিন পর ‘জেড’ ক্যাটাগরি ছাড়ল সিলকো ফার্মা
- হঠাৎ হাসনাতকে নিয়ে ডা. মিতুর বিস্ফোরক পোস্ট
- হামলায় আহত ইরানের সর্বোচ্চ নেতা, সামনে এলো সত্য
- মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি
- ১১ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১১ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ভিসা
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের নতুন পরিকল্পনা প্রকাশ
- জ্বালানি নিয়ে বাংলাদেশকে সুখবর দিল মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ
- তালিকাভুক্ত কোম্পানির পক্ষ থেকে আসছে সুখবর
- হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
- বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কিনে নিচ্ছেন অলিম্পিকের চেয়ারম্যান
- দুই ইস্যুর চাপে ৩৩ দিনের মধ্যে সর্বনিম্নে নেমেছে সূচক
- ভারতকে শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র
- শেয়ারবাজারের চার ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
- গভর্নরের সঙ্গে বৈঠকে ব্যাংক কর্মকর্তাদের বোনাসে শিথিলতা চায় বিএবি
- ৪ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ—যাত্রীদের দুশ্চিন্তা
- ইসলামী ব্যাংকের এমক্যাশে বিদেশি বিনিয়োগ: শেয়ার কিনবে যুক্তরাষ্ট্রের বিএকশো হোল্ডিংস
- শেয়ারবাজার ও বেসরকারি ঋণে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড
- ইরানে 'অ্যাসিড বৃষ্টি’ নিয়ে সর্বশেষ যা জানা গেলে
জাতীয় এর সর্বশেষ খবর
- স্পিকার-ডেপুটি না থাকলে সংসদ চালাতে পারবেন যে ৫ জন
- খেজুর বিতরণ: এমপি মাসুদ সাঈদীর বিস্তারিত তথ্য
- সংসদে জামায়াতের আমিরের শক্ত বার্তা
- খামেনির মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব
- সংসদে প্রথম দিনই নজর কেড়েছে ড. ইউনূস থেকে জুবায়দা-জাইমা














