ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

ঈদযাত্রায় হাইওয়ে পুলিশের জিরো টলারেন্স নীতি থাকবে

২০২৪ মে ২৬ ১৭:৪২:৪০
ঈদযাত্রায় হাইওয়ে পুলিশের জিরো টলারেন্স নীতি থাকবে

নিজস্ব প্রতিবেদক : হাইওয়ে পুলিশ অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ ঈদ ভ্রমণ গ্রহণ করবে না। এ ক্ষেত্রে তাদের জিরো টলারেন্স নীতি থাকবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান।

রোববার (২৬ মে) রাজারবাগে ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্ট ইউনিটগুলোর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

এ সময় গাড়ি চালানোর মুহুর্তে চালকদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, এবারের ঈদযাত্রায় প্রায় দুই কোটি লোক ঢাকা ছাড়বে।

অনুষ্ঠানে বাস মালিক সমিতির সদস্যরা চাঁদাবাজি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশকে আরো সতর্ক থাকার অনুরোধ জানান।

এছাড়া মূল রাস্তার ধারে কোনো পশুর হাট না রাখার বিষয়েও সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

শেয়ারনিউজ, ২৬ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে