×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

২০২৪ মে ২৬ ১২:২৪:৩২
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার কেমিক্যাল ও এনআরবিসি ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফার কেমিক্যালের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বি-’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৫।’ ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এনআরবিসি ব্যাংকের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২।’ ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

কোম্পানি দুটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিন ক্রেডিট রেটিং লিমিটেড।

শেয়ারনিউজ, ২৬ মে ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে