ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কক্সবাজার ও কলকাতার রুটে সব ফ্লাইট বাতিল

২০২৪ মে ২৬ ১১:৫৯:৩৮
কক্সবাজার ও কলকাতার রুটে সব ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে অবস্থান নেওয়া গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের কলকাতা ও কক্সবাজার রুটের ফ্লাইট বাতিল করেছে।

শনিবার (২৫ মে) রাতে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন, তাদের ২৬ মে কক্সবাজার এবং ২৬ ও ২৭ মে দুই দিন কলকাতা রুটে কোনো ফ্লাইট চলবে না।

বোসরা ইসলাম জানান, সাইক্লোনিক ঝড় “রেমাল” এর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ২৬ মে কক্সবাজারগামী সকল ফ্লাইট এবং কলকাতাগামী বিজি৩৯৫/২৬ মে এবং বিজি৩৯১/২৭ মে বাতিল করা হয়েছে। এছাড়া অন্য গন্তব্যের ফ্লাইটগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ারনিউজ, ২৬ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে