ছেলে এমপি, বাবা উপজেলা চেয়ারম্যান, মা জেলা পরিষদ সদস্য
নিজস্ব প্রতিবেদক : ছেলে সংসদ সদস্য, বাবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং মা জেলা পরিষদের নারী সদস্য।
বগুড়ার আদমদীঘিতে একই পরিবারের তিন সদস্য এভাবে গুরুত্বপূর্ণ পদ দখল করায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।
স্থানীয়রা এই পরিবারকে পাওয়ারফুল ফ্যামিলি নাম দিয়েছেন। এমন ঘটনা শুধু বগুড়া জেলা নয় সারাদেশের মধ্যে অদ্বিতীয় বলে অনেকে বলছেন।
আলোচিত এই তিন ভাগ্যবান ব্যক্তি হলেন বগুড়া-৩ (আদমদিঘি-দুপচাঁচিয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও আদমদিঘি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদি বাঁধন, তার বাবা আদমদিঘি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু পুনঃ নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং মা মঞ্জুয়ারা খাতুন বগুড়া জেলা পরিষদের মহিলা সদস্য।
সিরাজুল ইসলাম খান রাজু স্বাধীনতা পরবর্তী সময়ে তৎকালীন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নেতা ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম শাজাহানের হাত ধরে জাসদে যোগ দেন। পরবর্তীতে তিনি এ বি এম শাজাহানের নেতৃত্বে ১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগদান করেন এবং দলটির আদমদীঘি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হন।
পরে তিনি ২০০৮ সালে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মাধ্যমে আওয়ামী লীগে যোগ দেন। তিনি ২০০৯ সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
এর আগে তিনি আদমদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি ২০১২ সালে দলটির আদমদীঘি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হন।
২০১৭ সালে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন বিএনপিসহ বিরোধীদল বর্জন করায় সিরাজুল ইসলাম খান রাজুর স্ত্রী মঞ্জুয়ারা খাতুন মহিলা সদস্য পদে নির্বাচিত হন।
একইভাবে বিএনপি ও জামায়াত ২০১৯ সালে উপজেলা নির্বাচন বর্জন করলে সিরাজুল ইসলাম খান আবারো চেয়ারম্যান হন।
২০২০ সালে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন এবং সেই কমিটিতে যুব ও ক্রীড়া সম্পাদকের পদে মনোনয়ন দেন ছেলে খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদি বাধনকে।
ওই একই বছর তিনি তার স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি করেন।
এরপর ২০২২ সালে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে মঞ্জুয়ারা খাতুন দ্বিতীয় দফায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন। ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।
পরে বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা) আসনে দলীয় প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হয় আসনটি।
তাই তিনি নিজে মনোনয়নপত্র জমা দিলেও 'স্বতন্ত্র' হিসেবে তার ছেলে বাধনও প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। পরে রাজু তার প্রার্থিতা প্রত্যাহার করতে বাধ্য হন এবং তার ছেলেকে বিজয়ী করেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে রাজু আবারো বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।
এভাবে একই বাড়িতে বাবা-ছেলের প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতা থাকায় অনেকে ওই বাড়িটিকে পাওয়ার হাউস বলে থাকেন।
শেয়ারনিউজ, ২৩ মে ২০২৪
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













