ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ

২০২৪ মে ২৩ ২১:২৮:৩০
সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সব স্থাবর সম্পদ ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া অস্থাবর সম্পদ ফ্রিজ করার আদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা মহানগর স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয় বলে দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র নিশ্চিত করেছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পদ ক্রোক ও ফ্রিজ না করা গেলে, তা হস্তান্তর হয়ে যেতে পারে। পরবর্তীকালে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালতের দেওয়া আদেশে বলা হয়েছে মানি লন্ডারিং আইন ২০১২-এর ১৪ ধারা এবং দুদক বিধিমালা ২০০৭-এর বিধি ১৮ অনুযায়ী সব স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজের আদেশ দেওয়া হলো।

আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম। আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এই সময় দুদকের পক্ষে আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ২৩ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে