×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

হিমাদ্রির তৃতীয় প্রান্তিক প্রকাশ

২০২৪ মে ২৩ ২০:৫০:৩৬
হিমাদ্রির তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই প্ল্যাটফর্মের কোম্পানি হিমাদ্রি লিমিটেডের ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের সমাপ্ত তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৬ টাকা ৭৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪৫ টাকা ৮১ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১০ টাকা ০৭ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২৩ টাকা ১৩ পয়সা।

অর্থবছরের সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১৩ টাকা ০৪ পয়সা। যা ৩০ জুন, ২০২৩ তারিখে ছিল ১৮২২ টাকা ৭৪ পয়সা।

শেয়ারনিউজ, ২৩ মে ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে