×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বোনাস ডিভিডেন্ডে এখনো সম্মতি পায়নি এবি ব্যাংক

২০২৪ মে ২৩ ২০:১৪:৩৩
বোনাস ডিভিডেন্ডে এখনো সম্মতি পায়নি এবি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত এবি ব্যাংক পিএলসির ঘোষিত বোনাস ডিভিডেন্ডে সম্মতি দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্ববছরের জন্য ব্যাংকটি ২ শতাংশ বোনাস ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো। বোনাস ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৬ মে নির্ধারণ করা হয়েছে। কিন্তু ডিভিডেন্ড প্রদানে এখনো সম্মতি দেয়নি বিএসইসি। ফলে ডিভিডেন্ড প্রদানে ঘোষিত তারিখটি প্রযোজ্য হবে না।

আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস ডিভিডেন্ড প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করেছে। যা এখনো বিবেচনাধীন রয়েছে।

শেয়ারনিউজ, ২৩ মে ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে