×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ওয়ান ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি

২০২৪ মে ২৩ ১৩:২৪:৫১
ওয়ান ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক পিএলসির সাড়ে ৩ শতাংশ স্টকডিভিডেন্ডে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটি ২০২৩ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ৩.৫০ শতাংশ ক্যাশ এবং ৩.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

আলোচ্য সমেয় কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। ২০২২ সালে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৫১ পয়সা।

সমাপ্ত অর্থবছরে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭০ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ১ টাকা ৬৫ পয়সা।

৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৯ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ১৮ টাকা ২৪ পয়সা।

শেয়ারনিউজ, ২৩ মে ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে