ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

২০২৪ মে ২২ ১৫:৫০:১৯
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। বুধবার (২০ মে) সকালে ঢাকা থেকে উড়োজাহাজে করে কক্সবাজার পৌঁছান তিনি। এরপর উখিয়ার কুতুপালং ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান।

শুরুতেই ক্যাম্পের ওয়াচ টাওয়ারে উঠে ক্যাম্পের চারদিকে পরিবেশ ও পরিস্থিতি প্রত্যক্ষ করে। পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ৮ নম্বর ক্যাম্প থেকে যান ১৮ ও ১৭ নম্বর ক্যাম্পে।

সেখানে গিয়ে রোহিঙ্গা নারীদের তৈরিকৃত হস্ত ও কুটিরশিল্প দেখেন। পাশাপাশি রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শন করেন মন্ত্রী।

এ ছাড়াও রোহিঙ্গাদের জন্য তৈরি করা বিভিন্ন হাসপাতালের পরিদর্শন করেন তিনি। এক দিনের কক্সবাজার সফর শেষে বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে অস্ট্রেলিয়ার এই মন্ত্রীর।

দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য নিয়ে দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

এর আগে, মঙ্গলবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার আল্লামা সিদ্দিকী তাঁর সঙ্গে ছিলেন।

শেয়ারনিউজ, ২২ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে