ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

গোলাম মাওলা রনির গাড়িতে দুর্বৃত্তদের হামলা

২০২৪ মে ২১ ২৩:৫৯:৫৭
গোলাম মাওলা রনির গাড়িতে দুর্বৃত্তদের হামলা

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত না হলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজার এলাকায় এই ঘটনা ঘটে।

গোলাম মাওলা রনি এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আমি বেলা ১১টার দিকে বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-দোয়েল চত্বর হয়ে অফিসে যাচ্ছিলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের ৩ নেতার মাজার এলাকার পুষ্টি ইন্সটিটিউটের উল্টো পাশের ইউটার্নের কাছে গাড়ি পৌঁছালে সেখানে দাঁড়ানো ৩-৪ জন ছেলে হঠাৎ আমার গাড়িতে হামলা করে।

তিনি বলেন, তাদের সবার হাতে হাতুড়ি ছিল। তারা আমার গাড়ির উইন্ডশিল্ড ভেঙে দিয়েছে। পরে হামলাকারীরা হাতুড়ি দিয়ে পেছনে আঘাত করলে চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গাড়িতে থাকার কারণে আমরা কেউ আহত হইনি।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত আমি লিখিত অভিযোগ করিনি। তবে প্রস্তুতি চলছে, দ্রুতই আমি থানায় লিখিত অভিযোগ করব।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, দুপুরের দিকে গোলাম মাওলা রনির গাড়িতে হামলার বিষয়টি আমরা জানতে পেরেছি।

ওসি জানান, এ বিষয়ে তিনি এখনো কোনো লিখিত অভিযোগ করেননি। তবে, তিনি আমাদের ফোনে বিস্তারিত জানিয়েছেন। কে বা কারা এই হামলায় জড়িত আমরা বিস্তারিত তদন্ত করছি।

শেয়ারনিউজ, ২১ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে