এবার যুক্তরাজ্যে যাচ্ছে সীতাকুণ্ডের লিচু
নিজস্ব প্রতিবেদক : ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সবজি রপ্তানির পর এবার সীতাকুণ্ডের লিচু যাচ্ছে ইউরোপের যুক্তরাজ্য ও এশিয়ার মালদ্বীপে।
গত বৃহস্পতিবার রাতে পরীক্ষামূলকভাবে উপজেলা থেকে বোম্বাই জাতের তিন হাজার লিচু পাঠানোর মধ্য দিয়ে এই রপ্তানি শুরু হয়। এর মধ্য দিয়ে উপজেলার কৃষি আরো সমৃদ্ধ হলো বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের পাহাড় ও সমতল ভূমিতে নানা রকম লিচুর ফলন হয়। এ লিচু এতকাল স্থানীয় ও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হতো। কিন্তু এবারই প্রথম ঢাকার এক পাইকার পরীক্ষামূলকভাবে সীতাকুণ্ড থেকে লিচু সংগ্রহ করে তা পরীক্ষামূলকভাবে পাঠিয়েছেন ইউরোপের দেশ যুক্তরাজ্য ও এশিয়ার মালদ্বীপে।
এ বিষয়ে সীতাকুণ্ড পৌর সদরের ইদিলপুর গ্রামের লিচু উৎপাদনকারী প্রবীণ কৃষক মো. আবুল মনছুরের ছেলে মাহমুদ হাসান শিশির গণমাধ্যমকে বলেন, সীতাকুণ্ড পাহাড়ে এক হাজার লিচুগাছের একটি বাগান আছে তাঁদের।
এ বাগানে প্রচুর বোম্বাই জাতের লিচু চাষ করা হয়েছে। সম্প্রতি ঢাকার একটি প্রতিষ্ঠান এই লিচু পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারা লিচু বিদেশে পাঠাতে চায়।
তিনি বলেন, তাদের প্রস্তাব শুনে আমরাও রাজি হয়েছি, শ্যামবাজারের রপ্তানিকারক প্রতিষ্ঠান এসকে ইন্টারন্যাশনাল পরীক্ষামূলকভাবে ৩ হাজার পিস লিচু নিয়ে গেছে। সুস্বাদু ও আকর্ষণীয় রঙের এই লিচু তারা যুক্তরাজ্য ও মালদ্বীপে পাঠিয়েছে। গুণগত মান ভালো হলে এখান থেকে আরো লিচু নিয়ে যাবে বলে আমাকে আশ্বাস দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শ্যামবাজারের রপ্তানিকারক প্রতিষ্ঠান এস কে ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এ এস খান গণমাধ্যমকে বলেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে এবারই প্রথম পাহাড়ি বোম্বাই জাতের লিচু সংগ্রহ করে আকাশপথে যুক্তরাজ্য ও এশিয়ার মালদ্বীপে পাঠিয়েছি।’
তিনি আরো বলেন, ‘এই লিচু স্বাদে ও আকারে ভালো। তবু পরীক্ষামূলক তিন হাজার পিস লিচু পাঠিয়েছি।’ এই লিচু সেখানে পছন্দ করলে আরো বেশি লিচু কিনে নিয়ে যাবে এই রপ্তানিকারক প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে সীতাকুণ্ড কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল্লাহ বলেন, সীতাকুণ্ড পাহাড় ও সমতলভূমি মিলে ২৭ হেক্টর জায়গায় শতাধিক কৃষক সুমিষ্ট বোম্বাই ও চায়না থ্রি জাতের লিচুর আবাদ করেছেন। কৃষি বিভাগ সব সময় কৃষকদের এই লিচু চাষে উদ্বুদ্ধ করেছে।
তিনি বলেন, ‘এখান থেকে পরীক্ষামূলকভাবে বিদেশের মাটিতে লিচু যাচ্ছে, এটা আমাদের কৃষির সাফল্য। এতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা আয় হবে তেমনি কৃষকরা আর্থিকভাবেও সচ্ছল হবেন।’
শেয়ারনিউজ, ১৯ মে ২০২৪
পাঠকের মতামত:
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
জাতীয় এর সর্বশেষ খবর
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক













