কিরগিজস্তানে বিদেশিদের ওপর হামলা, আতঙ্কে বাংলাদেশি শিক্ষার্থীরা
আন্তর্জাতিক ডেস্ক : মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে মিসরের কয়েকজন মেডিকেল শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় কয়েকজন ব্যক্তির সংঘর্ষের জেরে বিদেশিদের ওপর হামলা শুরু হয়েছে।
এতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি শিক্ষার্থীরাও হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। সেখানে নিরাপত্তাহীনতা আর অনিশ্চিয়তায় দিন কাটছে বাংলাদেশের অন্তত ৮০০ মেডিকেল শিক্ষার্থীর।
আজ শনিবার ( ১৮ মে ) সকাল থেকে মুঠোফোন আর ই–মেইলে কিরগিজস্তানে পড়াশোনা করছেন এমন বেশ কয়েকজন শিক্ষার্থী একথা জানিয়েছেন।
কিরগিজস্তানে বাংলাদেশে কোনো দূতাবাস নেই। তবে উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস কিরগিজস্তানের দায়িত্ব পালন করে। বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এ ছাড়া দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।
বাংলাদেশি শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ১৩ মে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কয়েকজন মিশরীয় বিশকেক শহরে স্থানীয় দুই-তিনজন বাসিন্দার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর ১৬ মে রাত থেকে বিশকেক শহরে বিদেশিদের ওপর হামলা শুরু করে স্থানীয় লোকজন।
সেখানে বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় ছাত্রদের ওপর হামলা চালানো হয়। নগরীর ঘরে ঘরে বিদেশিদের মারধর ও ভাংচুর করা হয়। এমনকি তারা মেডিক্যাল কলেজের হোস্টেলে ঢুকে পড়েছে। দেশে পড়তে যাওয়া নারীদের বিরুদ্ধেও নির্যাতনের অভিযোগ উঠেছে। শহরজুড়ে পুলিশ মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।
বিশকেকের রয়্যাল মেট্রোপলিটন মেডিকেল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের বাংলাদেশি ছাত্র সৈয়দ রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কক্ষ থেকে বের হতে নিষেধ করেছে। সহিংসতা শুরু হয় হঠাৎ। ফলে সবাই নিজ নিজ কক্ষে ফিরতে পেরেছেন, ব্যাপারটা এমন নয়। সে যেখানে পারে লুকিয়ে থাকে।
তিনি বলেন, ‘যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমি দেশে ফিরতে চাই। প্রায় দুদিন হয়ে গেল, খাইনি। গত শুক্রবার সন্ধ্যায় যখন বিদেশিদের ওপর হামলা শুরু হয় তখন থেকে আমি আত্মগোপনে রয়েছি। যদিও স্থানীয় মিডিয়া জানিয়েছে যে পরিস্থিতি শান্ত হয়েছে, আমরা এখনও বিদেশীদের উপর হামলার খবর পাচ্ছি।’
কিরগিজস্তানের স্টেট মেডিক্যাল একাডেমির দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী সায়মা কবির জানান, মিশরীয় ছাত্ররা স্থানীয় জনগণের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার পর থেকে এখানকার লোকজন বিদেশী ছাত্র ও শ্রমিকদের উপর হামলা চালাচ্ছে। নিরাপত্তার জন্য আমাদের সাহায্য দরকার। আমি যে হোস্টেলে আছি সেটাও নিরাপদ নয়। বিক্ষুব্ধ স্থানীয় লোকজন এখন হোস্টেলের বাইরে অবস্থান করছেন। যখনই তারা বিদেশিদের খুঁজে বেড়াচ্ছে, তখনই তারা নির্বিচারে হামলা চালাচ্ছে।
দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের পাঠানো বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বাংলাদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ১৫-২০ জনের একটি কক্ষে লুকিয়ে আছে। সেখানে এক ব্যক্তিকে নির্দয়ভাবে মারধর করা হচ্ছে। একজন রাস্তায় পড়ে আছে। তবে কোন দেশের নাগরিক, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় লোকজন একসঙ্গে ২০-২৫টি গাড়িতে করে শহরে টহল দিচ্ছে।
বাংলাদেশি শিক্ষার্থীরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ ব্যবহার করে বিদেশি শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত করা হচ্ছে। এসব হামলায় বাংলাদেশি শ্রমিক ও ছাত্ররাও আহত হয়েছেন। কতজন বাংলাদেশি আহত হয়েছেন তার সংখ্যা কেউ দিতে পারেনি।
কিরগিজস্তানে কতজন বাংলাদেশি আছে তার কোনো পরিসংখ্যান বাংলাদেশ দূতাবাসের কাছে নেই। দূতাবাস অনুমান করে যে ৬০০থেকে ৮০০ ছাত্র এবং হাজার হাজার শ্রমিক কিরগিজস্তানে রয়েছে।
জানতে চাইলে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কিরগিজস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া কোনো বাংলাদেশি আহত বা নিহত হয়েছেন এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
তিনি বলেন,‘আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। বাংলাদেশি শিক্ষার্থীদের বাড়ি থেকে বের না হতে বলা হয়েছে। কিন্তু আবারও সহিংসতার আশঙ্কা রয়েছে।’
শিক্ষার্থীদের সঙ্গে কীভাবে যোগাযোগ করা হচ্ছে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, শিক্ষার্থীদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হচ্ছে। ছাত্ররাও সরাসরি ফোন করছে। দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য একটি নম্বর চব্বিশ ঘন্টা পাওয়া যায়।
শেয়ারনিউজ, ১৮ মে ২০২৪
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













