×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ মে ১৭ ০৯:৪৯:৩৭
সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১২-১৬ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১২টি প্রতিষ্ঠান। এরমধ্যে ৮৫টির দর বেড়েছে, ২৯০টির দর কমেছে, ১৭টির দর অপরিবর্তিত ছিল এবং ২০টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২০.১৬ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে পূবালী ব্যাংকের ১৮.০৩ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ১৩.০৮ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১৩.০৪ শতাংশ, বিডি থাই এ্যালুমিনিয়ামের ১১.৪৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ১০.৮৭ শতাংশ, সোনালী পেপারের ১০.৮৪ শতাংশ, সোনালী আঁশের ১০.৭১ শতাংশ, বিকন ফার্মার ১০.৬২ শতাংশ এবং হামি ইন্ডাস্ট্রিজের ১০.৫৩ শতাংশ শেয়ার দর কমেছে।

শেয়ারনিউজ, ১৭ মে ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে