ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা

২০২৪ মে ১৬ ২২:০৬:৩৫
সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : সরকারের সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুই অতিরিক্ত সচিব। এর মধ্যে অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান খানকে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সাঈদ মাহমুদ বেলাল হায়দারকে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্য আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

শেয়ারনিউজ, ১৬ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে