×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

২০২৪ মে ১৬ ১১:২৪:৫৮
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আনোয়ার গ্যালভানাইজিংয়ের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএ-” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে “এসটি-২”। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০২৪ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএএ” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে “এসটি-১”। কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং ৩১ মার্চ ২০২৪ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গুস ক্রেডিট রেটিং লিমিটেড।

শেয়ারনিউজ, ১৬ মে ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে