ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

সারাদেশে আজ থেকেই ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যকরের নির্দেশ

২০২৪ মে ১৫ ১২:৩৩:৫৩
সারাদেশে আজ থেকেই ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যকরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে আজ থেকেই ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যকরের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৫ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ২০১৭-এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

সভায় ওবায়দুল কাদের বিআরটিএর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, এত উন্নয়নের পরও সড়ক, মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কেন?

এ সময় আজ থেকেই ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যকরের নির্দেশ দেন মন্ত্রী।

শুধু ঢাকায় নয়, সারাদেশেই আজ থেকে মোটরসাইকেলে হেলমেট বাধ্যতামূলক করার নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের কথাও বলেন ওবায়দুল কাদের।

রাজধানীর বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার দুই সিটি মেয়র, বিআরটিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ১৫ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে