×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

যমুনা ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

২০২৪ মে ১৪ ১৯:১০:৩৬
যমুনা ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংক পিএলসি ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৬৪ পয়সা (রিস্টেটেড)।

আলোচিত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো হয়েছে ৩১ টাকা ৩২ পয়সা, যা আগের বছরে ছিলো ২৪ টাকা ২৮ পয়সা।

৩১ মার্চ, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৬ টাকা ৬০ পয়সা।

শেয়ারনিউজ, ১৪ মে ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে