এমপি শান্তর ইস্তফার ঘোষণা, স্থানীয় রাজনীতিতে তোলপাড়
নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত নিজের আগাম ইস্তফার ঘোষণা দিয়েছেন। দলীয় বিরোধের জের ধরে সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই ঘোষণা দেন তিনি।
গত সংসদ নির্বাচনের ভোট নিয়ে বিতর্ক তুলে বক্তব্যের জেরে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুসের বিচার চেয়ে নিজের ইস্তফার ঘোষণা দেন এই এমপি। এই নিয়ে স্থানীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।
ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন ময়মনসিংহ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। সেখানে বক্তব্য দিতে শোনা যায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুসকে। তিনি বলেন, ‘আমিনুল হক শামীম (জেলা আওয়ামী লীগের সহসভাপতি) বিগত নির্বাচনে তিন মাস কাজ করে সদরের প্রতিটি প্রান্তে প্রতিটি ঘরে নেতা হিসেবে পরিচয় লাভ করেছেন। আপনারা গত নির্বাচনে ট্রাক মার্কাকে বিপুল ভোটে জয়ী করেছেন। আমিনুল হক শামীম ভোটে নির্বাচিত হয়েছিলেন; কিন্তু বিকেলে অদৃশ্য হাতের ইশারায় তাঁকে ফেল করানো হয়েছে। ১ লাখ ৩ হাজার ভোট, এটি বাড়ির কাছের কথা নয়। ৫০ হাজার ভোট এদিক-সেদিক করে ফেলছে, না হলে এই ভদ্রলোক (আমিনুল হক শামীম) পাস করেন।’
অন্য একটি ভিডিওতে এম এ কুদ্দুস বলেন, ‘ঘোড়া প্রতীক (উপজেলা নির্বাচনে প্রার্থী আশরাফ হোসাইন) নিয়ে নির্বাচন করতে হবে, তাঁর জন্য আজকে আপনাদের সামনে আমরা কথা বলতে এসেছি। সদর উপজেলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে চোর, ডাকাত, খুনিরা নির্বাচিত হোক– এটি আমরা চাই না। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সমাজের চিহ্নিত খারাপ লোক, তারা যেন হতে না পারে তার জন্যই আমরা আশরাফের পক্ষে অবস্থান নিয়েছি।’
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নিজের স্ট্যাটাসে সদর আসনের এমপি মোহিত উর রহমান শান্ত লেখেন, ‘গোটা পৃথিবী যেখানে আপনার প্রশংসায় পঞ্চমুখ, একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়লাভের পর সবাই যখন আপনাকে অভিনন্দন জানিয়ে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ তখন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সন্তানের রক্তের সঙ্গে আপস করা, সন্তানের খুনিদের সঙ্গে আপস করা এম এ কুদ্দুস সেই অবাধ, সুষ্ঠু আর নিরপেক্ষ নির্বাচনকে, আমাদের প্রাণপ্রিয় আপনাকে বিতর্কিত করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত ‘
শান্ত লেখেন,‘বাকস্বাধীনতার অর্থ মিথ্যাচার হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি অগ্রিম ইস্তফা দিয়ে রাখলাম। ঘটনার সত্যতা যাচাই করে আপনি হয় আমার ইস্তফা গ্রহণ করবেন এবং জড়িত প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করবেন, না হয় ব্যক্তিস্বার্থে বিরোধীদের হাতে সরকারকে প্রশ্নবিদ্ধ করার খোরাক তুলে দেওয়ার জন্য এম এ কুদ্দুসের দৃষ্টান্তমূলক বিচার করবেন।’
আগামী ২১ মে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে শনিবার নগরীর একটি রেস্টুরেন্টে জেলা আওয়ামী লীগের সদস্য, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফ হোসাইনের সমর্থনে ছাত্রলীগের নেতাকর্মীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিগত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক আবু সাঈদ বিন ইসলাম ফখরুলসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ময়মনসিংহ জেলা সদরের রাজনীতি দুটি ধারায় বিভক্ত। একটি পক্ষ বর্তমান এমপি মোহিত উর রহমান শান্ত এবং অপর পক্ষ সিটি মেয়র ইকরামুল হক টিটু ও তাঁর বড় ভাই আমিনুল হক শামীমের নিয়ন্ত্রণে। দুই পরিবারের মধ্যে বিরোধ পুরোনো হলেও তা অনেকটা স্তিমিত ছিল।
কিন্তু গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শান্তর বিপক্ষে শামীম নির্বাচন করায় বিরোধ সামনে আসে। এখন উপজেলা নির্বাচনে এমপির লোকজন কাজ করছে কোতোয়ালি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরতা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদের পক্ষে এবং শামীমের লোকজন আশরাফ হোসাইনের পক্ষে।
এই বিষয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি শওকত জাহান মুকুল বলেন, বিষয়টি নিয়ে এমপি যেভাবে লিখেছেন– এটি ঠিক হয়নি। বক্তৃতায় দাঁড়ালে অনেক কিছুই বলা হয়; কিন্তু সবকিছু কি ধরা যায়?
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহমেদ খান বলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিতে পারেন না। এই ধরনের বক্তব্য বিএনপি দিয়ে থাকে। এরপর দল করার নৈতিক অধিকার তাঁর (কুদ্দুসের) আর থাকে না।
শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













