×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ মে ১৩ ১৫:১০:৪০
সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৩ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ২২১টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে আরামিট লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮ টাকা ৭০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরডি ফুডের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ২.৯৯ শতাংশ।

আর ৩ টাকা বা ২.৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ২.৯৭ শতাংশ, সাইফ পাওয়াটেকের ২.৯৭ শতাংশ, প্রাইম ব্যাংকের ২.৯৭ শতাংশ, লিব্রা ইনফিউশনসের ২.৯৬ শতাংশ, লুব-রেফ বাংলাদেশের ২.৯৬ শতাংশ, বেস্ট হোল্ডিংসের ২.৯৬ শতাংশ এবং হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির ২.৯৬ শতাংশ দর কমেছে।

শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে