উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে প্রার্থী হলেন ১৮৩৭ জন
নিজস্ব প্রতিবেদক : তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ১৩১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১৪ জন রয়েছেন।
রোববার (১২ মে) এ ধাপের প্রার্থিতা সময় শেষ হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৮৩৭ প্রার্থী।
এদিকে এ ধাপে একজন চেয়ারম্যানসহ ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান-তিনজনই বিনাভোটে জয়ী হয়েছেন। এর ফলে এই উপজেলায় আর ভোটের প্রয়োজন হবে না।
এছাড়া গোসাইরহাট উপজেলায় ভাইস চেয়ারম্যান এবং দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদেও একক প্রার্থী থাকায় তারাও বিনাভোটে জয়ী হয়েছেন। চতুর্থ ধাপের ১১২ উপজেলায় আজ সোমবার থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এদিন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
আগামী ২৯ মে এ ধাপে ভোটগ্রহণ হবে। এ ধাপে চেয়ারম্যান পদে ৪১৩, ভাইস চেয়ারম্যান পদে ৭০১ ও মহান ভাইস চেয়ারম্যান পদে ৭২৩ জন চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী : প্রতিনিধিদের পাঠানো তথ্য মতে-ভাণ্ডারিয়ায় (পিরোজপুর) চেয়ারম্যান প্রার্থী মো. মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান মৃধা ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মালিকা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী।
এছাড়া সোনাগাজীতে (ফেনী) চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে চেয়ারম্যান পদে চারজন ও ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বিনা প্রতিদ্বন্দিতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন খোদেজা খানম।
আর রাঙ্গুনিয়ায় (চট্টগ্রাম) ভাইস চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখর বিশ্বাসকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন। ফলে শেখর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
ছাতকে (সুনামগঞ্জ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দ্বিতীয় মেয়াদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে যাচ্ছেন লিপি বেগম। গোসাইরহাটে (শরীয়তপুর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হতে যাচ্ছেন এমদাদ হোসেন বাবলু মৃধা।
ভাঙ্গুড়ায় ভয়ে সরে দাঁড়ালেন এমপিপুত্রের প্রধান প্রতিদ্বন্দ্বী : পাবনা ও ভাঙ্গুড়া প্রতিনিধি জানান, উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্থানীয় এমপিপুত্রের প্রধান প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বাকী বিল্লাহ। তিনি পাবনা-৩ আসনের সংসদ-সদস্য মকবুল হোসেনের ছেলে চেয়ারম্যান প্রার্থী গোলাম হাসনাইন রাসেলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন।
রোববার দুপুরে পাবনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বাকী বিল্লাহ বলেন, রাসেল আমার কর্মী-সমর্থকদের ওপর নানা অত্যাচার নির্যাতন করছে। হামলা-মামলার ভয় দেখানোর কারণে তারা হতাশাগ্রস্ত। এমন পরিস্থিতিতে আমার নির্বাচন করা মোটেও সম্ভব নয়। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
এ বিষয়ে গোলাম হাসনাইন রাসেল বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়। গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিপক্ষে কাজ করে তিনি নিজেই দল থেকে ছুটে গেছেন। তিনি ইতোমধ্যে কর্মীশূন্য হয়ে পড়েছেন।
কোম্পানীগঞ্জে মনোনয়নপত্র প্রত্যাহার ওবায়দুল কাদেরের ভাগনের : কোম্পানীগঞ্জ (নোয়াখালী) জানান, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগনে মাহবুবুর রশীদ মঞ্জু এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেহানা আক্তার (শিউলী হাজারী) মনোয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মাহবুবুর রশীদ মঞ্জু গণমাধ্যমকে বলেন, মন্ত্রী মহোদয়ের (সেতুমন্ত্রী ওবায়দুল কাদের) নির্দেশে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।
হবিগঞ্জে লড়ছেন বিএনপির তিন নেতা : হবিগঞ্জ কেন্দ্রের নির্দেশনা উপেক্ষা করে হবিগঞ্জে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন বিএনপি নেতা।
তারা হলেন-চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীন, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা চৌধুরী নিয়াজ মাহমুদ ও ভাইস চেয়ারম্যান পদে মাহবুবুর রহমান আওয়াল।
শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪
পাঠকের মতামত:
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
জাতীয় এর সর্বশেষ খবর
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে













