ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন নাহিদ সুলতানা যুথী

২০২৪ মে ১২ ২১:৩৭:২৭
আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন নাহিদ সুলতানা যুথী

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনা সংক্রান্ত সহিংসতার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পার্শ্বের স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি জামিন পেয়েছেন।

রোববার (১২ মে) তিনি ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তার জামিন মঞ্জুর করেন।

গণমাধ্যমকে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন যুথির আইনজীবী এহসানুল হক সমাজী।

এর আগে গত ২০ মার্চ বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন।

জামিনের মেয়াদ শেষ হতে যাওয়ায় এদিন তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

প্রসঙ্গত, গত ৮ মার্চ রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়।

এ মামলায় স্বতন্ত্র থেকে সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী, বিএনপি প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়।

শেয়ারনিউজ, ১২ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে