মেয়েদের চেয়ে ছেলেরা কেন পিছিয়ে, কারণ খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক : শিক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে, এটি সুখবর। তবে ছেলেরা কেন পিছিয়ে তা খুঁজে বের করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ মে) সকাল ১০টার পর গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রীর হাতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বোর্ডগুলোর চেয়ারম্যানরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের উদ্দেশ্য করে বলেন, আপনারা খবর নেন, কী কারণে ছেলেরা পিছিয়ে। ইদানীং কিশোর গ্যাং দেখছি। এগুলো তো আমরা দেখতে চাই না। একটা সুষ্ঠু পরিবেশে নিয়ে আসা আমাদের দায়িত্ব।
তিনি বলেন, ফলাফলে দেখলাম, তিন বোর্ডে ছাত্রের সংখ্যা বেশি। কিছু জায়গায় সমান। অধিকাংশ জায়গায় ছাত্রীদের সংখ্যা বেশি। এটা আমাদের জন্য সুখবর। এসএসসি পর্যন্ত নারীদের শিক্ষা আমরা অবৈতনিক করেছি। পরীক্ষায়ও ছাত্রী সংখ্যা বেশি। কেন ছাত্রের সংখ্যা কম। কী কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে। পাসের ক্ষেত্রেও মেয়েরা অগ্রগামী। এটা ভালো কথা। কিন্তু ছেলেরা কেন পিছিয়ে?
পরিক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, অকৃতকার্যদের বলব মন খারাপ করার কিছু নেই। আবার চেষ্টা করলে হয়তো ভালো করতে পারবে। বাবা-মা অভিভাবক যেন এ বিষয়ে গালমন্দ না করেন তাদের। এমনিতেই তো মন খারাপ, তার ওপর অভিভাবকরা রুষ্ট হলে আরও মন খারাপ হবে।
সরকারপ্রধান বলেন, আমরা প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান করে দিচ্ছি। প্রতিটি জেলা বিশ্ববিদ্যালয় ও প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। কারিগরি শিক্ষায় অংশগ্রহণের হার ২২ ভাগে উন্নীত হয়েছে।
শেখ হাসিনা বলেন, কারিগরি শিক্ষায় অংশগ্রহণের হার ২০৩০ সালের মধ্যে ৩০ ভাগ, ও ২০৪১ সালের মধ্যে ৪১ ভাগ করার পরিকল্পনা আছে। প্রাথমিক পর্যায়ে যাতে খেলতে খেলতে শিখতে পারে, সে উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের ছেলেমেয়েদের শেখাতে হবে। বঙ্গবন্ধু বলতেন, সোনার বাংলা গড়তে হবে। সোনার বাংলার জন্য সোনার মানুষ অপরিহার্য।
এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ।
শেয়ারনিউজ, ১২ মে ২০২৪
পাঠকের মতামত:
- গ্রীন বন্ড ইস্যু করবে পূবালি ব্যাংক
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- সংসদের প্রথম অধিবেশনে রয়েছে যেসব কর্মসূচি
- হঠাৎ হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস
- ইতিহাসে প্রথমবার: ইতিকাফ হচ্ছে না আল-আকসায়
- নতুন পরিপত্রে ১৭টি জাতীয় দিবস, ১৫ আগস্টের শোক দিবস বাতিল
- নিজস্ব ওএমএস চালুর অনুমতি পেল ডিএসইর আরও ১১ ব্রোকারেজ
- ৫ লাখ টাকার চাঁদা দাবি! খামারবাড়িতে ছাত্রদল নেতার সঙ্গে উত্তেজনা
- মাত্র কয়েক সেকেন্ডের জন্য বেঁচে গেলেন সাবেক মন্ত্রী
- শেষ মুহূর্তের তালিকায় ডেপুটি স্পিকার পদে আলোচনায় দুই নেতা
- ইসরায়েলের বিরুদ্ধে একজোট ৮ মুসলিম দেশ
- গোপনীয়তার মাঝে ফাঁস হলো স্পিকারের নাম
- এক ঘোষণাতেই বদলে গেল বাজার
- যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা, যুদ্ধ থামাতে ইরানের ৩ শর্ত
- জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে বিএনপি
- টাঙ্গাইলে বরাদ্দকৃত খেজুরের কার্টন সংখ্যায় বিভ্রাট
- বিশেষ ছাড়ের জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ বাংলাদেশ
- স্ত্রীকে ‘শিক্ষা দিতে’ অন্যের স্ত্রী নিয়ে পালালেন যুবক
- ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার
- বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বাংলাদেশ ব্যাংকের নতুন গতি
- এমপি হান্নান মাসউদ সরাসরি জানালেন খেজুর বরাদ্দের পরিমাণ
- সাড়ে ১৩ হাজার নারী বিনিয়োগকারীর শেয়ারবাজারকে বিদায়
- ডেপুটি স্পিকার ইস্যুতে জামায়াতের কড়া অবস্থান
- দীর্ঘদিন পর ‘জেড’ ক্যাটাগরি ছাড়ল সিলকো ফার্মা
- হঠাৎ হাসনাতকে নিয়ে ডা. মিতুর বিস্ফোরক পোস্ট
- হামলায় আহত ইরানের সর্বোচ্চ নেতা, সামনে এলো সত্য
- মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি
- ১১ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১১ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- সূচকের শ্লথ গতিতেও ১০ প্রতিষ্ঠানের সর্বোচ্চ দাপট
- ১১ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ধীরগতির উত্থানে শেয়ারবাজার, কমেছে লেনদেন
- ২৪০ কোটি টাকা বকেয়ার সংবাদে রিং শাইন টেক্সটাইলের ব্যাখ্যা
- বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে শেয়ার হস্তান্তরের উদ্যোগ
- জিসিসি-এ বসবাসকারী বিদেশিদের শীর্ষ ১০ দেশ
- বিপাকে শতাধিক প্রবাসী, বৈধ ভিসাও রক্ষা করছে না
- তীব্র সমালোচনার মুখে দেশ ছাড়লেন ইসরায়েলি মন্ত্রী
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ঈদের ছুটির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা
- চশমার লেন্স পাল্টে না দেওয়ায় বরিশালে যে কাণ্ড ঘটালেন প্রেমিক
- নেতানিয়াহু মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন বার্তা
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের নতুন পরিকল্পনা প্রকাশ
- নারী কর্মী কমছে ব্যাংকে! উচ্চপদেও নারী মাত্র ১০%
- রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীর নতুন দায়িত্ব
- বোতলজাত তেলের বাজারে নতুন উল্লম্ফ
- যুদ্ধবিরতি প্রসঙ্গে যা জানাল ইরান
- মধ্যরাতে সব খুলে বললেন হাসনাত আবদুল্লাহ
- দফায় দফায় বাড়ছে সোনার দাম—নতুন ঘোষণা বাজুসের
- হরমুজ ইস্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
- বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ভিসা
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের নতুন পরিকল্পনা প্রকাশ
- জ্বালানি নিয়ে বাংলাদেশকে সুখবর দিল মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ
- তালিকাভুক্ত কোম্পানির পক্ষ থেকে আসছে সুখবর
- হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
- দুই ইস্যুর চাপে ৩৩ দিনের মধ্যে সর্বনিম্নে নেমেছে সূচক
- বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কিনে নিচ্ছেন অলিম্পিকের চেয়ারম্যান
- ভারতকে শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র
- শেয়ারবাজারের চার ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
- গভর্নরের সঙ্গে বৈঠকে ব্যাংক কর্মকর্তাদের বোনাসে শিথিলতা চায় বিএবি
- ইসলামী ব্যাংকের এমক্যাশে বিদেশি বিনিয়োগ: শেয়ার কিনবে যুক্তরাষ্ট্রের বিএকশো হোল্ডিংস
- ৪ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ—যাত্রীদের দুশ্চিন্তা
- শেয়ারবাজার ও বেসরকারি ঋণে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড
- ইরানে 'অ্যাসিড বৃষ্টি’ নিয়ে সর্বশেষ যা জানা গেলে
জাতীয় এর সর্বশেষ খবর
- সংসদের প্রথম অধিবেশনে রয়েছে যেসব কর্মসূচি
- হঠাৎ হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস
- নতুন পরিপত্রে ১৭টি জাতীয় দিবস, ১৫ আগস্টের শোক দিবস বাতিল
- ৫ লাখ টাকার চাঁদা দাবি! খামারবাড়িতে ছাত্রদল নেতার সঙ্গে উত্তেজনা
- শেষ মুহূর্তের তালিকায় ডেপুটি স্পিকার পদে আলোচনায় দুই নেতা














