ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

রাজধানীতে বাসের ‘গেটলক সিস্টেম’ চালু হচ্ছে আজ

২০২৪ মে ১২ ১০:২৯:১৭
রাজধানীতে বাসের ‘গেটলক সিস্টেম’ চালু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার যানজট নিরসনে ফ্লাইওভার, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েও খুব একটা কাজে আসছে না।

তাই যানজট সমস্যা নিরসনে চালু হচ্ছে বাসের গেটলক সিস্টেম। আজ রোববার (১২ মে) মহাখালী বাস টার্মিনাল থেকে এই সিস্টেম চালু হবে। শনিবার রাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে ট্রাফিকের গুলশান বিভাগ।

পোস্টে উল্লেখ করা হয়, মহাখালী বাসস্ট্যান্ড থেকে বাস ছেড়ে প্রথমে কাকলী, তারপর কুর্মিটেলা, খিলক্ষেত এবং সবশেষ আব্দুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে যাবে।

যেসব পরিবহন এই নিয়ম অমান্য করে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী উঠানামা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টে যত্রতত্র হাত নাড়িয়ে বাসে না উঠার জন্য যাত্রীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীজন সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।

শেয়ারনিউজ, ১২ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে